Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeআঞ্চলিকখুলনা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

খুলনা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

খুলনা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মো. আনসার (৫০) এবং কবির (৭০) নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খুমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বরত ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আনসারকে সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা জেলা সদরে।

এ ছাড়া বাগেরহাট জেলার মোংলার চাঁদপাইয়ের আজহার আলীর ছেলে কবির মঙ্গলবার দুপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তিনি শ্বাসকষ্ট নিয়ে গত ৩ দিন আগে হাসপাতালে ভর্তি হন।

দুইজনের শরীরে করোনাভাইরাস আছে কি না বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস।◉ 

Share With:
Rate This Article