খিলগাঁও-মালিবাগ রেললাইন বস্তির ৫০ পরিবারকে শাহ্ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা
রূপসী বাংলা, ঢাকা থেকে: এবারে ঢাকার ব্যস্ততম এলাকা খিলগাঁও-মালিবাগ রেললাইন বস্তিতে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এল নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন।
আজ (২৩ আগস্ট) শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহ্ জে. চৌধুরীর উদ্যোগ ও সহযোগিতায় খিলগাঁও-মালিবাগ রেললাইনে বসবাসরত দুঃস্থ, উদ্বাস্তু ও ছিন্নমূল মানুষদেরকে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
শাহ্ ফাউন্ডেশনের অর্থায়নে খাদ্য সহায়তা হিসেবে পঞ্চাশটি পরিবারকে চাল, ডাল, সোয়াবিন তেল, আলু ও পেঁয়াজ দেয়া হয়।
খাদ্য সহায়তা প্রদানের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কভিত্তিক সংবাদপত্র দেশকন্ঠ পত্রিকার সম্পাদক কবি, লেখক, এটিএন বাংলার নিউ ইয়র্ক প্রতিনিধি দর্পণ কবীর। অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপত্র উত্তরণ পত্রিকার যুগ্ন বার্তা সম্পাদক আরিফ সোহেল।
শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে জানান, দুঃস্থ, উদ্বাস্তু ও ছিন্নমূল মানুষদেরকে এই খাদ্য সহায়তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া হয়েছে। এতে যদি তারা একটি দিনও সচ্ছলভাবে কাটাতে পারেন তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে।
শুরুতে প্রধান অতিথি দর্পণ কবীর ছিন্নমূল মানুষদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। পরে রেললাইন ঘেঁষে বস্তির ঘরে ঘরেও খাদ্য সামগ্রীর ব্যাগ পোঁছে দেন।
এই আয়োজনে সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছেন এনজিও কেয়ার বাংলাদেশের কর্মী ওয়াকিল
আহমেদ, মোহাম্মদ সেলিম রেজা, এতেশামুল হক পিন্টু ও আক্তার হোসেন।
এছাড়াও সহযোগিতায় এগিয়ে আসেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাছেত সাইদুজ্জামান পিকুল এবং স্থানীয়রা।
















