Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রবাসখালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর, মুক্তির শপথ যুক্তরাষ্ট্র যুব দলের

খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর, মুক্তির শপথ যুক্তরাষ্ট্র যুব দলের

খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর, মুক্তির শপথ যুক্তরাষ্ট্র যুব দলের

নিউইয়র্ক থেকে এনা: বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্র যুব দল।
 
খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর পূর্তিতে ক্ষোভ এবং তার মুক্তির দাবিতে গেল ৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র যুব দল এই প্রতিবাদ সভার আয়োজন করে।
 
যুবদলের এই সমাবেশে নেতাকর্মীরা শপথ গ্রহণ করেন যে বেগম জিয়ার মুক্তি ছাড়া তারা রাজপথ ছেড়ে যাবেন না। বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। জাতিসংঘ থেকে হোয়াইট হাউজ রোড মার্চসহ বিভিন্ন বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি ঘোষণা করা হয়।
 
যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে এবং যুব দল নেতা আবুল কাশেম ও আমানত হোসেন আমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
সমাবেশে বক্তারা বলেন, আসলে বেগম খালেদা জিয়া দুই বছর কারাগারে নন, আসলে বাংলাদেশ দুই বছর কারাগারে। বাংলাদেশের গণতন্ত্র কারাগারে বন্দী দুই বছর।
 
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এই স্বৈরাচার সরকার কোনও দিন দেবে না। কারণ খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান আজ সরকারের দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিচার বিভাগসহ সকল প্রতিষ্ঠান এখন সরকারের দলীয় প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে। আর পুলিশ দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে।
 
তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এই সরকারের পতন ছাড়া হবে না। এই সরকারের পতন ঘটাতে হলে অবশ্যই আন্দোলনের কর্মসূচি দিতে হবে। তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের খালেদা মুক্তির জন্য আন্দোলন দেয়ার আহ্বা‌ন জানান।
 
এছাড়াও সমাবেশে বেগম জিয়ার মুক্তিতে রোড মার্চ, জাতিসংঘের সামনে এবং টাইমস স্কোয়ারে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, তারেক স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, ঢাকা জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম বাসেত রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ার্দী, ব্রঙ্কস বিএনপির সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা হেলালুর রহমান, এবাদ চৌধুরী, বিএনপি নেতা সালেহ চৌধুরী, বিএনপি নেতা সাইফুর খান হারুণ, শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাইনুল হাসান মুহিত, নিউইয়র্ক স্টেট যুব দলের সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া, যুব দল নেতা খলকু রহমান, ফাহিম শাকিল, আনোয়ার হোসেন, নূর আলম, ছাত্রদল নেতা ফারুক খন্দকার, হাসান আহমেদ, এনাম আহমেদ, যুব দলের সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, শফিকুল ইসলাম, স্টেট যুব দলের সহ সভাপতি বি এম বাদশা, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, আব্দুল হাকিম, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা, খোরশেদ আলম, মহিলা নেত্রী তাহমিনা আক্তার, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, ছাত্রদল নেতা মীর মিজান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন প্রমুখ।
 
Share With:
Rate This Article