Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রবাসখালেদার মুক্তির দাবিতে নিউ ইয়র্ক বিএনপির বিক্ষোভ সমাবেশ

খালেদার মুক্তির দাবিতে নিউ ইয়র্ক বিএনপির বিক্ষোভ সমাবেশ

খালেদার মুক্তির দাবিতে নিউ ইয়র্ক বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিউ ইয়র্ক মহানগর বিএনপি দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি এবং তার কারাবাসের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেছে।
 
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় খালেদা জিয়ার কারাবাসের দু বছর পূর্তির দিন এ সমাবেশের আয়োজন করা হয়।
 
প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম।
 

তিনি বলেন, ‘জেল-জুলুম-হুলিয়া-গুম-খুনের মধ্য দিয়ে কখনওই কোনও স্বৈরাচার তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে নি। শেখ হাসিনাও পারবেন না।’

তিনি আরও বলেন, ‘জনমনে সৃষ্ট ক্ষোভ যে কোনও সময় বিস্ফোরিত হয়ে কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। এমন একটি আন্দোলনের পথেই ধাবিতে হচ্ছে গোটা বাংলাদেশ।’
 
নিউ ইয়র্ক মহানগর বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন নাসির।


সমাবেশে গেস্ট অব অনার হিসেবে কেন্দ্রিয় কমিটির সদস্য এবং জাসাসের সেক্রেটারি চিত্রনায়ক হেলাল খান বলেন, ‘সর্বস্তরের নেতা-কর্মী আজ ঐক্যবদ্ধ বাংলাদেশের গণতন্ত্রের মাকে কারামুক্ত করার জন্যে।’
 
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু বলেন, ‘১/১১’র আদলে এ প্রবাস থেকেই নব্য স্বৈরাচার হটানোর আন্দোলন রচনা করতে হবে।’
 
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুঁইয়া বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়েই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে।’
 
যুবদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন সকলের প্রতি দুর্বার আন্দোলনের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে যাওয়ার আহ্বান জানান ।
 
সভাপতির সমাপনী বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে সাজানো মামলায় জেল দিয়ে শেখ হাসিনা তার ক্ষমতাকে স্থায়ী করার ষড়যন্ত্র করেছেন। কিন্তু অতীতের মতো গণআন্দোলনের তোপে সবকিছু তছনছ হয়ে যাবে এবং গণতন্ত্রের মা সসম্মানে কারামুক্ত হবেন।’
 
খালেদার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে আরও বক্তব্য দেন হেলালুর রহমান, রেজবুল কবির, নাসিম আহমেদ, মাজহারুল ইসলাম জনি, মিজানুর রহমান এবং রাশেদা মুন।
Share With:
Rate This Article