Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিক‘ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে’

‘ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে’

‘ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে’

ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা আঘাত আসলে আবার হামলা চালানো হতো। আর তাতে চার থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রাণ হারাত বলে দাবি করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলি হাজিজাদেহ।

বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। খবর পার্সটুডে।

হাজিজাদেহ বলেন, ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে আমরা যেভাবে আমাদের অভিযান পরিচালনা করেছিলাম, চাইলে প্রথম ধাপেই ৫০০ মার্কিন সেনাকে হত্যা করতে পারতাম।’

‘আর যদি তারা (যুক্তরাষ্ট্র) পাল্টা আঘাত হানার চেষ্টা করত, তাহলে পরের ধাপে ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় চার থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রাণ হারাত।’

প্রথম ধাপের হামলাটি ব্যাপক সংখ্যায় মার্কিন সেনা হত্যার লক্ষ্য নিয়ে করা হয়নি বলেও দাবি করেন ইরানি কমান্ডার।

তিনি আরও বলেন, আমরা একটি বড় ধরনের অভিযান চালিয়েছিলাম। এ অভিযানের কয়েকটি ধাপ ছিল। আমরা যদি অভিযান অব্যাহত রাখতে চাইতাম, তাহলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ত।

পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সর্বত্রই এ অভিযান চলত বলেও দাবি করেন তিনি।

হাজিজাদেহ দাবি করেন, হামলায় হতাহতদের যুক্তরাষ্ট্র ৯টি বিমানে করে ইসরাইল ও জর্দানে নিয়ে গেছে। হতাহতদের সরাতে সি-১৩০ বিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন।

Share With:
Rate This Article