Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeঅর্থনীতিকোভিড-১৯ ভ্যাকসিনে শত শত কোটি ডলার আয়ের পথে ওষুধ কোম্পানিগুলো

কোভিড-১৯ ভ্যাকসিনে শত শত কোটি ডলার আয়ের পথে ওষুধ কোম্পানিগুলো

কোভিড-১৯ ভ্যাকসিনে শত শত কোটি ডলার আয়ের পথে ওষুধ কোম্পানিগুলো

মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে বুস্টার ডোজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। ফলে শত শত কোটি ডলারের মুনাফা লাভের সুযোগ পেতে যাচ্ছে কয়েকটি ভ্যাকসিন উৎপাদক কোম্পানি। এ লাভের আকার কত বড় হবে তা নির্ভর করছে বুস্টার ডোজ কত মানুষের ওপর প্রয়োগ হবে তার ওপর। খবর এপি।

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৬৫ বছরের বেশি বয়সী এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের জন্য ফাইজার টিকার বুস্টার ডোজ অনুমোদন দিয়েছে। কোনো কোনো মার্কিন কর্মকর্তা মনে করেন, আগামী দিনগুলোতে আরো টিকার বুস্টার অনুমোদন দিতে হবে। আর এ অনুমোদন মিললে উৎপাদকদের বিক্রি এবং লাভের অংক বাড়তে থাকবে। বিশেষ করে ফাইজার ও মডার্না এগিয়ে থাকবে। শেয়ারবাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। গত মধ্য আগস্টে বাইডেন প্রশাসন বুস্টার ডোজের পরিকল্পনা ঘোষণার পর মডার্নার শেয়ারের দাম বেড়েছে ৩৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি টিকা প্রয়োগ হয়েছে ফাইজার ও মডার্নার। এখন পর্যন্ত ৯ কোটি ৯০ লাখ মানুষ ফাইজার এবং ৬ কোটি ৮০ লাখ মানুষ মডার্নার টিকা গ্রহণ করেছেন। আর জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) টিকা নিয়েছে ১ কোটি ৪০ লাখ মানুষ।

কত মানুষ বুস্টার ডোজ নেবে তা এখনো স্পষ্ট নয়। তবে মর্নিংস্টার বিশ্লেষক কারেন এন্ডারসনের ধারণা, আগামী বছর কেবল বুস্টার ডোজ বিক্রি থেকে ফাইজারের আয় হবে ২ হাজার ৬০০ কোটি ডলার আর মডার্না আয় করবে ১ হাজার ৪০০ কোটি ডলার। আর এ লাভ হবে যদি কেবল সব মার্কিনের জন্য বুস্টার ডোজ অনুমোদন পায়।

যুক্তরাষ্ট্রের বাইরেও এসব কোম্পানির লাভের সুযোগ রয়েছে। যুক্তরাজ্যে ৫০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ প্রয়োগের পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞদের একটি প্যানেল এক্ষেত্রে ফাইজারের টিকা ব্যবহারের সুপারিশ করেছে আর বিকল্প হিসেবে মডার্না রাখার কথা বলেছে।

মূল ডোজের চেয়ে বুস্টার ডোজেই বেশি লাভ করবে ফাইজার ও মডার্না। কারণ এতে গবেষণা ও উন্নয়ন ব্যয় বাড়বে না।

এন্ডারসন বলছেন, আগামী বছর বিশ্বব্যাপী ভ্যাকসিন বিক্রি করে ১ হাজার ৩০০ কোটি ডলার ঘরে তুলবে মডার্না। ভ্যাকসিনের বাইরে মার্কিন এ কোম্পানির অন্য কোনো পণ্য নেই। আগামী বছর ফাইজারের সম্ভাব্য মুনাফা কত হতে পারে সে ব্যাপারে স্পষ্ট বলা না গেলেও এন্ডারসন মনে করেন, এ অংকটা ৭০০ কোটি ডলারের আশপাশে হবে।

বুস্টার ডোজে শুধু ওষুধ প্রস্তুতকারক কোম্পানিই যে উপকৃত হবে এমন নয় বরং আরো বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও উপকৃত হবে। গাবেলি ফান্ডসের পোর্টফোলিও ম্যানেজার জেফ জোনাস বলেন, ড্রাগস্টোর চেইন সিভিএস হেলথ ও ওয়ালগ্রিনস উভয়ই ৮০ কোটি ডলার করে মুনাফা ঘরে তুলবে।

Share With:
Rate This Article