Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্র‘কৃষ্ণাঙ্গরা বহুকাল ধরে পুলিশের নৃশংসতা ও পাশবিকতার শিকার’

‘কৃষ্ণাঙ্গরা বহুকাল ধরে পুলিশের নৃশংসতা ও পাশবিকতার শিকার’

‘কৃষ্ণাঙ্গরা বহুকাল ধরে পুলিশের নৃশংসতা ও পাশবিকতার শিকার’

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের মুসলিম নারী প্রতিনিধি ইলহান ওমর।

তিনি বলেছেন, আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী বহুকাল ধরে পুলিশের নৃশংস ও পাশবিক অত্যাচারের শিকার হচ্ছেন।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে আমেরিকায় ছড়িয়ে পড়া বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

ইলহান ওমর বলেন, সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী চরম বৈষম্য ও অবহেলার শিকার। তাদের প্রতি এ অবিচারের প্রতিকার না করে উল্টো নিষ্ঠুর হাতে তাদের প্রতিবাদ দমন করা হচ্ছে।

এদিকে ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর কমলা হ্যারিস এক টুইটার বার্তায় মার্কিন সমাজে কৃষ্ণাঙ্গদের সঙ্গে অবিচার ও বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করে লিখেছেন, আমেরিকার কৃষ্ণাঙ্গরা বহু শতাব্দী ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছেন।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনোপোলিসে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা হাঁটু গেড়ে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ঘাড়ের ওপর চেপে বসেন।

এতে তিনি দম বন্ধ হয়ে মারা যান। ওই ঘটনার জেরে গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউইয়র্ক, পোর্টল্যান্ড, লসঅ্যাঞ্জেলেসসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই বিক্ষোভ থামাতে যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যের কমপক্ষে ২৫টি শহরে কারফিউ জারি করা হয়েছে।

কারফিউ উপেক্ষা করে মিনোপোলিস পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। পুরো যুক্তরাষ্ট্রজুড়েই বিক্ষোভ ঠেকানোর জন্য এ পর্যন্ত বহুসংখ্যক আন্দোলনকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

Share With:
Rate This Article