Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeবাংলাদেশকুলাউড়ায় অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কুলাউড়ায় অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কুলাউড়ায় অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রবল বৃষ্টির কারণে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য দুইটি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেলে কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের এই ঘোষণা দেওয়া হয়।

কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যার পানির বৃদ্ধি পাওয়ায় উপজেলার ইসলামগঞ্জ এবং জুড়ীর নার্সারি ফিডারের বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, এতে কাদিপুর, ভূকশিমইল, শশারকান্দি ইসলামগঞ্জ ও জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

তিনি আরও জানান, পানি কমে গেলে ওই দুই ফিডারের বিদ্যুৎ পুনরায় চালু করা হবে।

Share With:
Rate This Article