Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককারাবাখকে ‘প্রজাতন্ত্রের স্বীকৃতি’ দিতে ফ্রান্স সিনেটরদের ভোট

কারাবাখকে ‘প্রজাতন্ত্রের স্বীকৃতি’ দিতে ফ্রান্স সিনেটরদের ভোট

কারাবাখকে ‘প্রজাতন্ত্রের স্বীকৃতি’ দিতে ফ্রান্স সিনেটরদের ভোট

ফ্রান্সের পার্লামেন্টে বিরোধীয় নাগোরনো-কারাাবাখকে প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দেশটির সিনেটরা এ বিরোধীয় অঞ্চলটিকে স্বাধীন প্রজাতন্ত্রের স্বীকৃতি দিতে একটি রেজ্যুলেশন পাস করে। এতে দেশটির সরকারকে নাগোরনো-কারাবাখকে স্বীকৃতি দিতে আহ্বান জানানো হয়। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রতীকী রেজুলেশনে এটা বুঝায় না যে, ফ্রান্স সরকার নাগোরনো-কারাবাখকে স্বীকৃতি দেবে; তবে এটি একটি বার্তা ফ্রান্স আর্মেনিয়ার সম্প্রদায়কে সমর্থন করেছে।

ভোটভুটির মধ্যেই ফ্রান্সের নাগরিকরা নাগোরনো-কারাবাখের পতাকা উত্তোলন করেন। এ ছাড়া গত সোমবার ফ্রান্সের পক্ষ থেকে ত্রাণবাহী জাহাজ আর্মেনিয়ায় পৌঁছে। এর মধ্যে মেডিকেল ও অন্যান্য সাহায্য সামগ্রী ছিল। এ ছাড়া শুক্রবার আরেকটি ত্রাণবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।

কয়েক দশক ধরে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে নাগোরনো-কারাবাখ নিয়ে বিরোধ চলে আসছে। আন্তর্জাতিকভাবে ওই অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিবেসে স্বীকৃত। কয়েক দশক থেকে এলাকাটিতে দখলে থাকা আর্মেনীয় নৃ-গোষ্ঠীর লোকজন স্বাধীনতার জন্য যুদ্ধ করে আসছে।

১৯৯০ এর দশকে এই অঞ্চলটি ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়। পরে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ থামে।

সর্বশেষ ২৭ সেপ্টেম্বর নতুন করে আর্মেনিয়া ও আজারবাইজান সংঘাতে জড়িয়ে পড়ে। ৪৪দিন টানা যুদ্ধে আজারবাইজান ৩০০টি বসতি ও এলাকা দখলমুক্ত করে। আজেরি সেনাবাহিনীর একের পর এক হামলার মুখে আর্মেনীয়রা ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে অংশগ্রহণ করে। ফলে যুদ্ধ ছাড়াই কয়েকটি শহরের দখল পায় আজারবাইজান।

এ চুক্তিটিকে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বিজয় হিসেবে দেখা হয়। এ চুক্তিকে সমর্থন জানিয়েছে তুরস্ক।❐

ওয়াশিংটন পোস্ট

Share With:
Rate This Article