Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করলেন বিজিএমইএ সভাপতি

কারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করলেন বিজিএমইএ সভাপতি

কারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করলেন বিজিএমইএ সভাপতি

করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

শনিবার রাত সোয়া দশটায় সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় ড. রুবানা হক এ অনুরোধ করেন।

কারখানায় অনুপস্থিতির কারণে কোনও শ্রমিক চাকরি হারাবে না বলেও আশ্বস্ত করেছেন ড. রুবানা হক।

এছাড়া গেল মার্চের বেতন নিয়ে শ্রমিকদের কোনও শঙ্কার কারণ নেই জানিয়ে রুবানা হক বলেন, সব শ্রমিকই তাদের মার্চ মাসের বেতন পাবেন।

এর আগে রাত দশটায় অপর বার্তায় বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাকের বিদেশি ক্রেতা এবং ব্র্র্যান্ডগুলো যাতে রপ্তানি আদেশ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে এ বিষয়ে জোরালোভাবে আলাপ-আলোচনা শুরু করবেন তিনি।

উল্লেখ্য, আগের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মার্চ অর্থ্যাৎ শনিবার পর্যন্ত কারখানা বন্ধ ছিল। রোববার থেকে কারখানা খুলে দেওয়ার কথা। সেভাবে মালিকরাও প্রস্তুত হয়। শ্রমিকরাও কষ্ট করে ঢাকায় আসতে শুরু করেন। তবে এতে করোনার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শ্রমিকদের অমানবিক কষ্টের কথাও তুলে ধরে বিভিন্ন সংবাদমাধ্যম।◉

Share With:
Rate This Article