Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeবিনোদনকান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটির ট্রেলার উদ্বোধন করা হয়েছে। ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মুজিব চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে এবং মানবতার জন্য আত্মনিবেদনের প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা, ভারত সরকার, সিনেমাটির নির্মাতা, পরিচালক, শিল্পী-কলাকুশলীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর তাঁর বক্তব্যে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণের এ কাজকে তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বলে উল্লেখ করেন।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচারসচিব অপূর্ব চন্দ্র, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, নির্বাহী প্রযোজক এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ, বঙ্গমাতার চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি, বাংলাদেশ অংশের কাস্টিং পরিচালক বাহার উদ্দিন খেলনসহ দুই দেশের অভিনয়শিল্পী ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

২০২১ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হয়। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ শতাধিক বাংলাদেশি এতে অভিনয় করেছেন।

Share With:
Rate This Article