Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাড়িভাড়াসহ নাগরিকদের সব দায়িত্ব নিলেন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাড়িভাড়াসহ নাগরিকদের সব দায়িত্ব নিলেন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাড়িভাড়াসহ নাগরিকদের সব দায়িত্ব নিলেন

করোনা মোকাবিলায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাড়িভাড়াসহ সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।
 
১৭ মার্চ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সিটিভি নিউজ এ তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কানাডিয়ানদের অর্থনৈতিক দৈন্যদশায় পড়তে দেবেন না ট্রুডো।
 
নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, চাকরি, বাড়িভাড়া নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। সব সরকার দেখবে।
 
এদিকে ভাইরাসের সংক্রমণ রোধে অন্টারিও প্রভিন্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
 
কানাডায় বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা, বিদেশে আটকে পড়া কানাডিয়ানদের দেশে ফেরায় সহায়তা দিতে ৫ হাজার ডলার প্রদান, দেশে ফেরার পর ১৪ দিন আইসোলেশনে থাকার পরও বেতন-ভাতা প্রদান, কানাডার প্রধান ছয়টি ব্যাংক মর্টগেজের কিস্তি পরিশোধ ছয় মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার সুযোগ, আগামী ৩০ মার্চ পর্যন্ত উপাসনালয়সহ যে কোনো স্থানে ৫০ জনের ঊর্ধ্বে জনসমাগম নিষিদ্ধ, ভাইরাস মোকাবিলায় ১ বিলিয়ন ডলার বরাদ্দ উল্লেখযোগ্য।
 
প্রসঙ্গত, করোনাভাইরাসে দেশটিতে মারা গেছেন নয় ব্যক্তি এবং আক্রান্ত হয়েছেন ৮০১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। মারা গেছে ১০ জন।
 
প্রধানমন্ত্রী নিজে ও তার স্ত্রী সোফিয়া, বিরোধী দলের নেতা জাসমিত সিং, টরন্টো মেয়র জন টরি ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন।♦
 
 
 
Share With:
Rate This Article