Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামালেন কিম জং উন

করোনা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামালেন কিম জং উন

করোনা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামালেন কিম জং উন

উত্তর কোরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সেনাবাহিনীকে মাঠে নামিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা কিম জং উন।

রোববার (১৫ মে) দেশটির সরকারের সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরোর বৈঠকে সেনা মোতায়েনের নির্দেশ দেন কিম জং উন।

এসময় দেশটির সেনাবাহিনীর মেডিক্যাল কোরকে পিয়ংইয়ং শহরে ওষুধ সরবরাহে সহায়তা করতে নির্দেশ দেন তিনি।

বৈঠকে উত্তর কোরিয়ার স্বাস্থ্যসেবার নাজুক অবকাঠামো এবং বছরের পর বছর ধরে দেশের জনস্বাস্থ্য খাতের দুর্বল পরিচালনার কঠোর সমালোচনা করেন কিম।

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রথম করোনা আক্রান্তের ঘোষণা দেয় উত্তর কোরিয়া। এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ৫০ জনেরও বেশি।

২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়লে নিজ দেশের সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছিলেন কিম। এসময় করোনাভাইরাসের সংক্রমণের কোনো ঘটনাও ঘটেনি বলে বারবার দেশটি দাবি করেছিল।

গত দুই বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন থেকে উত্তর কোরিয়ায় টিকার কয়েকটি চালান প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেসব ফিরিয়ে দিয়েছিল কিম জং উন নেতৃত্বাধীন প্রশাসন।

Share With:
Rate This Article