করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে ভয়াবহ ভূমিকম্প
করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির নেভাডায় রিখটার স্কেলে ৬.৪ মাত্রায় ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, আশপাশের বিভিন্ন এলাকায় আফটার শক অনুভূত হয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে এএফপি জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। এছাড়া ক্যালিফোর্নিয়াও ভূমিকম্প হয়েছে বলে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে।
লস এঞ্জেলস টাইমসের বরাত দিয়ে এএফপি আরও জানায়, প্রতি বছর ৬ থেকে ৬ রিখটার স্কেলে ক্যালিফোর্নিয়া ও নেভাডায় ভূমিকম্প হয়।
প্রসঙ্গত, বর্তমানে করোনাভাইরাস মহামারী আমেরিকায় চলছে মৃত্যু মিছিল। বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের দেশে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটি।
শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৪ লাখ ৬০ হাজার ৯০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৭ হাজার ২৫ জন মানুষের। সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৩ লক্ষ ১৮ হাজার ৩৬ জন।
নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে বেশী বিপর্যস্ত। সেখানে মোট আক্রান্ত ৩ লক্ষ ৪৮ হাজার ৭৯০ জন। এর মধ্যে ২৭ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। নিউ জার্সিতে আক্রান্ত ১ লক্ষ ৪২ হাজার ৭০৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৯ হাজার ৯৪৬ জন মানুষের। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা।◉








