‘করোনার ও মহামারীর জন্যে নারীদের অসভ্যতা ও পোশাকের অশ্লীলতাকে দায়ী’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও মহামারীর জন্যে নারীদের অসভ্যতা ও পোশাকের অশ্লীলতাকে দায়ী করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক স্কলার ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দাঈ মাওলানা তারিক জামিল।
মাওলানা তারিক জামিল মন্তব্য করেন, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা থেকে দূরে ঠেলে দিয়ে বিপথগামী করায় সৃষ্টিকর্তা করোনা গজব দিয়েছে।
সম্প্রতি এক দোয়া অনুষ্ঠানে মাওলানা তারিক জামিলের এই মন্তব্য করেন।
তিনি বলেছেন, নারীদের অসভ্যতা ও পোশাক-আশাকের অশ্লীলতার কারণে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলো যুবসমাজকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে ঠেলে দিয়ে বিপথগামী করায় সৃষ্টিকর্তা করোনা গজব দিয়েছে। এসময় তিনি লুত (আ.) এর সম্প্রদায়ের ওপর গজবের বিষয়টি তুলে ধরেন।
এদিকে তার এমন বক্তব্য নিয়ে দেশটিতে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এতে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে পাকিস্তানি এই ইসলামি স্কলারকে নিয়ে। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই তার সমালোচনা করছেন।
এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মাজারিও।
তিনি বলেছেন, ‘নারীদের স্বল্প পোশাক পরিধান ও স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যুবসবাজ বিপথগামী হওয়া করোনার জন্য মোটেও দায়ী না। মাওলানা তারিক জামিলের এ মন্তব্য অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।’
প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশটিতে ১৪ হাজার ৭৯ জন করোনায় আক্রান্ত। এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় মারা গেছে ৩০১ জন। গত ২৪ ঘন্টাতেই মারা গেছেন ১১ জনের বেশী। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে।◉
জিও নিউজ,পাকিস্তান








