Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকরোনাভাইরাস ১ দিনে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাস ১ দিনে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাস ১ দিনে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৯ জন মানুষেরর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ট্রাকারে এমন তথ্যই দেখিয়েছে।
 
বৈশ্বিক মহামারীটি শুরু হওয়ার পর কোনও দেশে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
 
এএফপি জানায়, বুধবার রাত সাড়ে ৮টা থেকে পরদিন একই সময় পর্যন্ত এসব মানুষের মৃত্যু হয়েছে।
 
এর আগে গত ২৭ মার্চ ইতালিতে একদিনে ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পাঁচ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে।
 
আক্রান্তের সংখ্যায় দেশটি আগে থেকেই সবার চেয়ে এগিয়ে ছিল। বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত এ সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৩৭৩ জন।
 
করোনাভাইরাসে এরই মধ্যে ১০ লক্ষ ১৬ হাজার ৩১০ জন আক্রান্ত হয়েছে।
 
উপসর্গবিহীন আক্রান্তদের চিহ্নিত করা কঠিন হওয়ায় প্রকৃত সংখ্যা ৫ থেকে ১০ গুণ বেশিও হতে পারে বলে আশঙ্কা করেছেন অস্ট্রেলিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রেন্ডন মারফি।
 
প্রাণঘাতী এই ভাইরাসের ছোবল থেকে বাঁচতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ নানান বিধিনিষেধ আরোপ করেছে।
 
যুক্তরাষ্ট্রের মোট জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি এখন ঘরবন্দির নির্দেশনার আওতায়।
 
দেশটিতে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেবল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেই মৃতের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি পৌঁছেছে।
 
আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় পরের অঙ্গরাজ্যগুলো হচ্ছে নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও লুইজিয়ানা।◉
 
 
 
 
Share With:
Rate This Article