Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকরোনাভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের

করোনাভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের

করোনাভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের

করোনাভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে সতর্কতা অবলম্বন করতে আজ রোববার সরকার সবার প্রতি আহ্বান জানিয়েছে।
 
তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, এ রোগের কোনও উপসর্গ যেমন জ্বর, গলাব্যাথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সাথে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণীর সংস্পর্শ পরিহার করতে হবে।
 
বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
 
করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০৯১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ এ যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
 
করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনওভাবে কোনও মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষের ফোন নম্বর ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮ এবং ইমেইল-piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
 
প্রসঙ্গত, বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে রোববার জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।
 
আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
 
তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। ♦
 
 
Share With:
Rate This Article