Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে মৃতের সংখ্যা ২,৭০১ জন

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২,৭০১ জন

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২,৭০১ জন

করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৭শ’ ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৮০ হাজার ১৫০ জন। এখন পর্যন্ত ৩৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর ঘটনার অধিকাংশই চীনের মূল ভূখণ্ডে।
 
চীনে নতুন করে আরও ৫শ’ ৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের মূল ভূখণ্ডে নতুন করে আরও ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৬৮ জনই হুবেই প্রদেশের উহান শহরের। চীনে এখন পর্যন্ত ২ হাজার ৬৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অপরদিকে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৬৮।
 
অপরদিকে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে আরও ৬০ জনের এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সেখানে ৮৯৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮ জন। এদিকে, জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আরও ১ যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই প্রমোদতরীর ৪ জন প্রাণ হারিয়েছে। ২ সপ্তাহ ধরে ওই প্রমোতরীর যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
 
করোনাভাইরাসে জাপানের বিভিন্ন স্থানে ৫, ইতালিতে ৭, হংকংয়ে ২, তাইওয়ানে একজন, ফ্রান্সে একজন এবং ফিলিপাইনে ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৪৬৯ জন। ♦

 
 
 
 
Share With:
Rate This Article