Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে ইটালিতে ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে ইটালিতে ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে ইটালিতে ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণে একদিনের হিসেবে মৃত্যুর সব রেকর্ড করল ইটালি।
 
ইটালিতে ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬৯ জনের মৃত্যু হয়েছে।
 
কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি শুক্রবার রাতে এতথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইটালিতে ৯৬৯ জন মারা গেছেন। এই ভাইরাসের সংক্রমণে দেশটিতে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে।
 
করোনাভাইরাসে ইটালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০১ জন; মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪১৪ জনে।
 
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; পরে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে।
 
সর্বশেষ তথ্যানুযায়ী, সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮২৭ জনে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪২৮ জন মানুষ। ♦
 
 
Share With:
Rate This Article