Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককথা বলার সময় খুব সতর্ক হওয়া উচিত: খোমেনিকে ট্রাম্প

কথা বলার সময় খুব সতর্ক হওয়া উচিত: খোমেনিকে ট্রাম্প

কথা বলার সময় খুব সতর্ক হওয়া উচিত: খোমেনিকে ট্রাম্প

শুক্রবার ১২ বছর পর জুমার নামাজের খুতবায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে খোমেনির ভাষণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে কথা বলার সময় খুব সতর্ক থাকার হুঁশিয়ারি জানিয়েছেন। খবর রয়টার্স।
 
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা, যিনি বেশ কয়েকদিন ধরে সর্বোচ্চ নেই, তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপ সম্পর্কে নোংরা কথা বলেছেন।
 
ট্রাম্প আরও বলেন, তাদের অর্থনীতি ভেঙে পড়ছে, লোকজন দুর্ভোগে রয়েছে। কথা বলার সময় তার (খোমেনি) খুব সতর্ক হওয়া উচিত।
 
ইরাকে মার্কিন হামলায় কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যা ও প্রতিশোধ হিসেবে বাগদাদে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনী ভুল করে ১৭৬ জন যাত্রীবাহী ইউক্রেনের একটি বিমানকে ভূপাতিত করে। এই ঘটনায় ইরানিরা বিক্ষোভ করছেন এবং খোমেনির পদত্যাগ চাইছেন।
 
এই পরিস্থিতিতে শুক্রবার দীর্ঘ ১২ বছর পর জুমার নামাজে ইমামতি করেন খোমেনি। নামাজের পূর্বে দেওয়া খুতবায় তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আক্রমণ করেন এবং ইরানি সেনাবাহিনীকে সমর্থন করেন। ভাষণে তিনি ট্রাম্পকে ভাঁড় আখ্যা দিয়ে বলেছেন, ইরানি জনগণের পেছনে বিষাক্ত ছুরি ধরে রেখে তাদের সমর্থন দেওয়ার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাকের মার্কিন সেনা অবস্থানে হামলা চালিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মুখে চড় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
Share With:
Rate This Article