Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeবিনোদনকঙ্গনা ধর্ষকের প্রকাশ্য ফাঁসি চাইলেন

কঙ্গনা ধর্ষকের প্রকাশ্য ফাঁসি চাইলেন

কঙ্গনা ধর্ষকের প্রকাশ্য ফাঁসি চাইলেন

বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত ধর্ষকের প্রকাশ্য ফাঁসির দাবী জানিয়েছেন।

রাজনীতি, ধর্ম কিংবা অপরাধ—সকল বিষয়ে নিজের অবস্থান থেকে জোরাল মন্তব্য করে সবসময় আলোচনায় থাকা এবারে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কণ্ঠ জোরাল করলেন।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, ভোপালে ‘ধক্কড়’ সিনেমার শুটিংয়ের ফাঁকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের উদাহরণ টেনে কঙ্গনা বলেন, নারী নির্যাতনকারীদেরকে রাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত।

তিনি বলেন, ‘নারীরা নিজেদের কথা বলতে দ্বিধায় ভোগেন। ফলে অনেক যৌন হেনস্থার ঘটনা আমাদের অজানা থেকে যায়। ভারতের আইনের কারণে অনেকে চুপ থাকেন। ধর্ষকরা জানে যে, তারা ঠিক আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিতাদের কেবল প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়। আইন ও পুলিশের হাতেও হেনস্থা হতে হয় তাকে।’

এদিকে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ চলচ্চিত্রটি মুক্তির তালিকায় রয়েছে। চলচ্চিত্রটি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনের ওপর নির্মিত হচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।❐

হিন্দুস্তান টাইমস্‌

Share With:
Rate This Article