Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 23, 2026
হেডলাইন
Homeবাংলাদেশওয়েব সিরিজ ‘১৪ আগস্ট’ থেকে অশ্লীল ও আপত্তিকর দৃশ্য সরাতে আইনি নোটিশ

ওয়েব সিরিজ ‘১৪ আগস্ট’ থেকে অশ্লীল ও আপত্তিকর দৃশ্য সরাতে আইনি নোটিশ

ওয়েব সিরিজ ‘১৪ আগস্ট’ থেকে অশ্লীল ও আপত্তিকর দৃশ্য সরাতে আইনি নোটিশ

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে পরিবেশিত ওয়েব সিরিজগুলোতে থাকা দেশীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধবিরোধী আপত্তিকর কনটেন্ট ও অশ্লীল দৃশ্য সরাতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ ই- মেইলে তথ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির সাইবার পুলিশ ব্যুরোর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বরাবর এ নোটিশ পাঠান।

আইনজীবী জানান, অশ্লীলতার এসব দৃশ্য সরিয়ে সমাজের উঠতি বয়সীদের রক্ষার্থে জনস্বার্থে এ নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে।

নোটিশে বলা হয়, উপযুক্ত পর্যবেক্ষণ কিংবা সরকারের সঠিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ না থাকায় ইউটিউবে বা অনলাইন প্ল্যাটফর্মে দেশীয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য বেড়েই চলেছে। এগুলো দেশীয় সংস্কৃতির বিরোধী, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুসারে ফৌজদারি অপরাধ এবং ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপন্থী।

আইনজীবী বলেন, সম্প্রতি বাংলাদেশে ইউটিউবে ওয়েব সিরিজ ‘বুমেরাং’ ও ‘আগস্ট ১৪’ প্রচার হয়েছে, সেখানে আপত্তিকর দৃশ্য দেখা গেছে। এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট কিংবা অ্যালকোহলের দৃশ্য পরিবেশনের সময় কোনও প্রকার সতর্কতামূলক বাণীও প্রচার করা হয় নি।

তাই এসব ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন, যা আমাদের দেশের সংস্কৃতি এবং সামাজিক নিয়ম শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। এ ছাড়া এসব নিয়ে কোনও নীতিমালা নেই। নোটিশে ওয়েববেজড সম্প্রচার নিয়ন্ত্রণে পৃথক কোনও নীতিমালা তৈরি করা হবে না কি-না, তা নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। ⛘

Share With:
Rate This Article