এফবিআই কার্যালয়ে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে অস্ত্রধারী নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) কার্যালয়ে অস্ত্র নিয়ে ঢোকার সময় পুলিশের গুলিতে রিকি শিফার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের ব্যুরো অফিসে এ ঘটনা ঘটে।
এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, সিনসিনাটি শহরের ব্যুরো অফিসে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন রিকি শিফার। এ সময় অ্যালার্ম বেজে উঠলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটি ধাওয়া করলে ওই ব্যক্তি গুলি ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে শিফার মারা যান।
এর আগে পুলিশ ওই ব্যক্তিকে আত্মসমর্পণের আহ্বান তিনি রাজি হননি।








