Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রএত মানুষের মৃত্যুর দায় নিয়ে কেউ প্রেসিডেন্ট থাকতে পারে না: বাইডেন

এত মানুষের মৃত্যুর দায় নিয়ে কেউ প্রেসিডেন্ট থাকতে পারে না: বাইডেন

এত মানুষের মৃত্যুর দায় নিয়ে কেউ প্রেসিডেন্ট থাকতে পারে না: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে হওয়া চূড়ান্ত বিতর্কে মহামারী করোনাভাইরাস নিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।

করোনার প্রাণহানির প্রসঙ্গ তুলে বাইডেন বলেছেন, এত মানুষের মৃত্যুর জন্য দায়ী যে কেউই আর আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারেন না।

প্রত্যুত্তরে ট্রাম্প বলেছেন, নতুন করে করোনার সংক্রমণের মধ্যেও দেশে কিছুই বন্ধ রাখার সামর্থ্য রাখে না। আমরা করোনার সঙ্গেই বসবাস করতে শিখছি। আর কোনও পথ নেই।

এ কথার প্রসঙ্গ তুলে বাইডেন আবার বলেন, করোনার সঙ্গে বাস করতে শিখছি? আসুন। আমরা এর সঙ্গেই মৃত্যুবরণ করছি।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এটিই চূড়ান্ত বিতর্ক। এনবিসি নিউজের বিখ্যাত সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার এ বিতর্ক সঞ্চালনা করেন।

বিতর্কে নানা ইস্যু নিয়ে কথা বলেন ট্রাম্প আর বাইডেন। টেলিভিশনের সামনে বসে সে দৃশ্য উপভোগ করেন আমেরিকানরা।

দ্বিতীয় ও চূড়ান্ত বিতর্কে বক্তব্যের সময় কোনো প্রার্থী অন্য প্রার্থীকে কথা বলায় বাধা দিলে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার নিয়ম করা হয়। তবে এমন পরিস্থিতি এবার তৈরি হয়নি। ❐

Share With:
Rate This Article