Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদউত্তরে আতিক বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তাবিথের চেয়ে

উত্তরে আতিক বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তাবিথের চেয়ে

উত্তরে আতিক বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তাবিথের চেয়ে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৭৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
 
শনিবার রাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
 
ঘোষিত ফলাফলে দেখা যায়, উত্তরে ৬১৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন৷ তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৩৪। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।
 
এ ছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনে শেখ ফজলে বারী মাসউদ পেয়েছেন ১০ হাজার ৭৭৫ ভোট। সিপিবির প্রার্থী আহম্মেদ সাজেদুল হক রুবেল পেয়েছেন ৪ হাজার ৮৫১ ভোট।
Share With:
Rate This Article