ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার শুরু হচ্ছে
আগামী ১৭ মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের তিন অভিযোগে বিচার শুরু হচ্ছে।
বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসরাইলি বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
২ মার্চ অনুষ্ঠিতব্য ইসরায়েলের সাধারণ নির্বাচনের দু সপ্তাহ পরেই এ বিচার শুরু হতে যাচ্ছে।
গেল নভেম্বরে এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির পৃথক তিন অভিযোগে মামলা দায়ের করেন দেশটির অ্যাটর্নি জেনারেল আবিচাই মানদেলবিলত।
অভিযোগ প্রমাণিত হলে নেতানিয়াহু ৩ থেকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
১৭ মার্চ অনুষ্ঠিত জেরুসালেমের ডিস্ট্রিক্ট কোর্টে বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য নেতানিয়াহুকে নির্দেশনা দেওয়া হয়। তিন সদস্যের এক জুরি এক বিচার কাজ পরিচালনা করবেন।








