ইরানে মেয়ের শিরোচ্ছেদ করলেন বাবা
ইরানে ভালোবাসার মানুষকে বিয়ের অপরাধে ১৪ বছর বয়সী মেয়েকে হত্যা করলেন বাবা। তেহরান থেকে ৩২১ কিলোমিটার উত্তর-পশ্চিমের তালেশ শহরের ঘটনা এটি।
গেল ২১ মে রোমিনা আশরাফির শিরোচ্ছেদ করেছে তার বাবা রেজা আশরাফি। এ ঘটনায় গোটা ইরানে চলছে তোলপাড়।
৩৪ বছর বয়সী এক তরুণকে ভালোবাসতো রোমিনা।পরিবার তাদের বিয়েতে রাজি হয় নি।মে মাসের মাঝামাঝি ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে যায় রোমিনা। ৫ দিন পর তার সন্ধান মেলে।
পুলিশ রোমিনাকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়; যদিও সে বারবার তাকে বাড়ি না পাঠানোর আকুতি জানায়। তার অনুরোধে সাড়া দেয় নি পুলিশ। ক্ষমা করে দেওয়া হয়েছে এমন মিথ্যা প্রলোভনে রেজা আশরাফি রোমিনাকে বাড়ি নিয়ে যান।
২১ মে রোমিনা তার কক্ষে ঘুমাচ্ছিলেন। এ সময় তার বাবা একটি কাস্তে নিয়ে ঘরে ঢুকে আঘাত করে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে।এ ঘটনায় ঘাতক বাবা অপরাধ স্বীকার করেছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে। ⛘
দ্য গার্ডিয়ান








