Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে ইটালিতে মারা গেছেন ১৩ চিকিৎসক

করোনাভাইরাসে ইটালিতে মারা গেছেন ১৩ চিকিৎসক

করোনাভাইরাসে ইটালিতে মারা গেছেন ১৩ চিকিৎসক

ইটালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও বারগামোর কোমো শহরের কাছে দুই চিকিৎসক মারা গেছেন।
 
ইটালিয় বার্তা সংস্থা এএনএসএর বরাতে এএফপির খবরে এমন তথ্য জানা গেছে। নিজেদের সাধারণ জ্ঞান ব্যবহার করে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ্পি কোন্টি।
 
তিনি বলেন, আমরা কোনও কিছুকেই অবজ্ঞা করছি না। পরিস্থিতির চরম অবনতির কথা বিবেচনা করেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 
ইটালিতে এখন পর্যন্ত দুই হাজার ৬২৯ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
 
বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ এসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিতভাবেই রোগীদের সংস্পর্শে আসছেন।
 
গত আট দিনে আক্রান্ত চিকিৎসকদের সংখ্যা দেড় হাজার বেড়েছে। এদিকে করোনাভাইরাস সংক্রমণে ইটালিতে প্রথম মৃত্যুটি ঘটেছিল গত ২১ ফেব্রুয়ারিতে, তখন চীনে মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৩ শ’র বেশী।
 
চীনে ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি ঘটলেও বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশটি। প্রথম মৃত্যুর এক মাস না গড়ানোর আগেই ইতালিতে মৃত্যুর সংখ্যা ছাপিয়ে গেছে চীনকে। অথচ ইতালিতে প্রথম মৃত্যু ঘটেছিল চীনে মৃত্যুর দেড় মাসের বেশি সময় পর।
 
বৃহস্পতিবার ইটালিতে আগের ২৪ ঘণ্টায় ৪২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
 
 
 
Share With:
Rate This Article