Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রআমেরিকা নতুন নেতৃত্বের জন্যে কাঁদছে: কমলা হ্যারিস

আমেরিকা নতুন নেতৃত্বের জন্যে কাঁদছে: কমলা হ্যারিস

আমেরিকা নতুন নেতৃত্বের জন্যে কাঁদছে: কমলা হ্যারিস

জো বিডেনকে ডেমোক্র্যাটিক টিকিটে ভাইস প্রেসিডেন্টের জন্য বেছে নেওয়ার পর বুধবার নির্বাচনী প্রচারণায় বাইডেনেরে সঙ্গে যৌথভাবে উপস্থিত হয়ে কমলা হ্যারিস বলেছেন, ‘আমেরিকা নতুন নেতৃত্বের জন্যে কাদঁঁছে।’

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সদ্য রানিংমেট করা কমলা হ্যারিসকে নিয়ে এই প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা করলেন।

প্রায় এক মাসের বিচার-বিশ্লেষণ শেষে মঙ্গলবার কমলাকে ‘রানিংমেট’ হিসেবে ঘোষণা করেন বাইডেন।

৫৫ বছর বয়সী এই নারী যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এশিয়ান-আমেরিকান কিংবা কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ, যিনি প্রেসিডেন্ট নির্বাচনের টিকিট পেলেন।

পরদিনই বাইডেনের সঙ্গে নির্বাচনী প্রচারণায় নামেন কমলা। সেখানে করোনা মহামারী মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্বের ঘাটতি নিয়ে আক্রমণ করেন তিনি।

কমলা বলেন, ‘ভাইরাসটি প্রায় প্রতিটি দেশেই প্রভাব ফেলেছে। তবে যে কোনও উন্নত দেশের চেয়ে আমেরিকার যে বাজে পরিস্থিতি হয়েছে তার কারণ রয়েছে।’

তিনি বলেন, ‘এটি ট্রাম্পের ব্যর্থতা, শুরুতে তিনি এটিকে (করোনাভাইরাস) গুরুত্ব দেননি। করোনা টেস্ট চালানো, সামাজিক দূরত্ব মানা এবং মাস্ক পরা নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেন। তিনি এমন বিভ্রান্তিকর যে, তার বিশ্বাস তিনি বিশেষজ্ঞদের থেকেও ভাল জানেন।’

ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত এ রাজনীতিবিদ বলেন, শতাব্দীর সবচেয়ে জনস্বাস্থ্য সংকটে আমরা। মহামারী নিয়ে প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) অব্যবস্থাপনা বড় ধরনের অর্থনৈতিক সংকটে ডুবিয়েছে।

তিনি বলেন, ‘নতুন নেতৃত্বের জন্য কান্না করছে আমেরিকা। যদিও আমাদের একজন প্রেসিডেন্ট আছে, কিন্তু তিনি নিজেকে নিয়েই ভাবেন বেশি, মানুষদের নিয়ে নয়-যারা তাকে নির্বাচিত করেছিল।’

বাইডেন সম্পর্কে কমলা বলেন, ‘তিনি (বাইডেন) এমন একজন, যিনি কখনো বলেন না যে, কেন এমনটা আমার সঙ্গে হচ্ছে। বরং তিনি জিজ্ঞাসা করেন, আমি আরও ভাল করতে কী করতে পারি। আরেকজনের প্রতি তার এমন সহানুভূতি ও দায়িত্ববোধ-যার কারণে তার রানিংমেট হতে পেরে আমি গর্বিত।’

এর আগে ৫৫ বছর বয়সী কমলাকে রানিংমেট নির্বাচিত করে তাকে ‘অকুতোভয় যোদ্ধা’ আখ্যা দেন বাইডেন।

এক টুইটে এই ডেমোক্র্যাট প্রার্থী লিখেন, ‘আমার রানিংমেট হিসেবে অকুতোভয় যোদ্ধা কমলা হ্যারিসকে নির্বাচনের ঘোষণা দিতে পেরে আমি সম্মানিত।’

ক্যালিফোর্নিয়ার ফার্স্ট-টার্ম সিনেটর কমলাকে তিনি দেশের ‘অন্যতম নিখুঁত সরকারি কর্মী’ হিসেবেও পরিচয় করান।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ‘কমলা দেবী হ্যারিস’কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো মিশ্র জাতিসত্তার রাজনীতিবিদ হিসেবে পরিচয় করানো হয়েছে।❏

দ্য গার্ডিয়ান

Share With:
Rate This Article