Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদআজ থেকে আগামী তিন দিন হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আজ থেকে আগামী তিন দিন হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আজ থেকে আগামী তিন দিন হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আজ থেকে আগামী তিন দিন ঢাকা, রংপুর রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার রয়েছে। আজ ঢাকার বাইরে অনেক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আগামীকাল মঙ্গলবার বৃষ্টির মাত্রা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 
সোমবার সকাল থেকে রাজধানীতে সূর্য দেখা গেলেও দুপুরের দিকে হটাৎ করেই আকাশ মেঘলা হয়ে গেছে। এছাড়া রাজধানীর কোথাও কোথাও কয়েক ফোঁটা বা হালকা বৃষ্টি হয়েছে।
 
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের সঙ্গে দক্ষিণা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের সংমিশ্রণে এই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আজসহ আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা কমলেও ২৬ ফেব্রুয়ারি বুধবারের পর থেকে তাপমাত্রা আবারও বাড়বে।
 
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ঋতুর পরিবর্তন হচ্ছে, বাতাসের গতির পরিবর্তন হচ্ছে। এই আবহাওয়া দেখা যাবে প্রায়ই। তবে ফেব্রুয়ারিতে এইটাই শেষ। এরপর মার্চ, এপ্রিল ও মে মাসে এই আবহাওয়া আরও বেশি দেখা যাবে।’
 
তিনি আরও বলেন, এটিকে ঠিক কালবৈশাখী বলা যাবে না। তবে অনেক সময় ছোট আকারের কালবৈশাখী তো হয়। এই মৌসুমে আমরা বাতাসের গতিবেগ বেশি হলে তাকে সাধারণত কালবৈশাখী বলি।
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রংপুর রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ♦

 
 
 
 
 
 
Share With:
Rate This Article