Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদঅস্বাস্থ্যকর ঢাকার বাতাস, ঝুঁকিতে বাসিন্দারা

অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, ঝুঁকিতে বাসিন্দারা

অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, ঝুঁকিতে বাসিন্দারা

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে মঙ্গলবার ঢাকার স্কোর ছিল ১৮৮। সর্বশেষ হালনাগাদ করা বাতাসের এই গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসাবে শ্রেণিবিন্যাস করা হয়েছে।

একিউআই স্কোর যখন ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকে, তখন বাতাসের গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসাবে বিবেচনা করা হয়।

এর অর্থ ঢাকার বাসিন্দারা প্রত্যেকেই এখন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাছাড়া সংবেদনশীল ব্যক্তিরা আরও মারাত্মক সমস্যা ভোগ করতে পারেন।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) হলো বাতাসের গুণগত মানের নিত্যদিনের একটি সূচক। এর মধ্য দিয়ে মানুষকে জানানো হয়, তারা একটি নির্দিষ্ট শহরে কতটা পরিষ্কার বা দূষিত বাতাসের মধ্যে বসবাস করছেন। এতে তাদের শরীরে কী প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সে বিষয়েও জানানো হয়।

Share With:
Rate This Article