অনুষ্ঠিত আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা
গেল ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হলো আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা। আটলান্টিক সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারওমেন মিসেস গোয়েনডোলিন ক্যালাওয়ে লুইস।
সভায় আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সমর্থনে কংগ্রেসওম্যান, ফ্রি হোল্ডার,শেরিফ পদে প্রতিদ্বন্দ্বীতাকারীরা বক্তব্য রাখেন এবং তাদেরকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় তারা সভায় উপস্থিতদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
এরপর সংগঠনের নেতারা সাংগঠনিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। তার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ বিজ্ঞপ্তি








