Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসোমালিয়ার হোটেলে আল-শাবাবের হামলা

সোমালিয়ার হোটেলে আল-শাবাবের হামলা

সোমালিয়ার হোটেলে আল-শাবাবের হামলা

আফ্রিকা অঞ্চলের উগ্রপন্থী গোষ্ঠী আল-শাবাব শুক্রবার রাতে বলেছে, তারা সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রের কাছে একটি হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে। পুলিশ জানিয়েছে, কিছুসংখ্যক হামলাকারী হোটেলের বাইরে দুটি বিস্ফোরণ ঘটানোর পর ভবনে প্রবেশ করে গুলি চালায়।

এক বিবৃতিতে, ইসলামপন্থী সংগঠনটি হোটেল কমপ্লেক্সের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। ‘সবাইকে গুলি করা হচ্ছে’ বলেও জানিয়েছে তারা।

দি হায়াত নামে হোটেলটি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দেখাসাক্ষাতের জনপ্রিয় স্থান বলা হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময় করছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যাচাই না করা ছবিতে হোটেলটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সকে এক বিবৃতিতে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘হোটেল হায়াতকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা হামলা করা হয়েছে। … আমাদের ধারণা আল শাবাব যোদ্ধারা হোটেলের ভেতরে রয়েছে। ’

আল-কায়েদার সহযোগী সংগঠন আল-শাবাব সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে অনেকদিন ধরে সংঘর্ষে লিপ্ত। এই গোষ্ঠীটি দক্ষিণ ও মধ্য সোমালিয়ার অনেক অংশ নিয়ন্ত্রণ করে।

বিবিসি

Share With:
Rate This Article