Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদশপথ নিলেন দুই মেয়র

শপথ নিলেন দুই মেয়র

শপথ নিলেন দুই মেয়র

শপথ নিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলররা।
 
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলামকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
 
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ডিএসসিসি ও ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম পরবর্তী ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন।
 
আজ শপথগ্রহণ অনুষ্ঠান হলেও আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পেতে মে মাসের মধ্য সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
 
বর্তমান যেসব কাউন্সিলর পুনর্নির্বাচিত হয়েছেন, তাদের ক্ষেত্রে কোনও সমস্যা নেই।
 
৯ মাস উত্তরের মেয়রের দায়িত্ব পালন করা আতিক আইনি বাধ্যবাধকতার কারণে পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন।
 
অন্যদিকে দক্ষিণে মেয়রের দায়িত্বে থাকা সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেয়া হয় নি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত।
 
 
 
 
 
 
 
 
Share With:
Rate This Article