Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্র‘যুক্তরাষ্ট্র আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে ভয়ঙ্করতম শীতকালের’ মুখোমুখি’

‘যুক্তরাষ্ট্র আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে ভয়ঙ্করতম শীতকালের’ মুখোমুখি’

‘যুক্তরাষ্ট্র আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে ভয়ঙ্করতম শীতকালের’ মুখোমুখি’

কোভিড-১৯ মহামারীতে টালমাটাল যুক্তরাষ্ট্র ইতিহাসের ভয়ঙ্কর শীতকালের মুখোমুখি হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির পদচ্যুত শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা রিক ব্রাইট। তিনি সতর্ক করে বলেছেন, শীতে সংক্রমণের ‘পুনরুত্থান’ হতে পারে।

বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্বাস্থ্য বিষয়ক এক সাব কমিটির শুনানিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। 

মহামারী করোনাভাইরাসকে প্রথম দিকে গুরুত্ব দেয় নি ট্রাম্প প্রশাসন। এটিকে সাধারণ ফ্লুর সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই যুক্তরাষ্ট্রই এখন করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে মৃত্যুর সংখ্যা ৮৭ হাজার পেরিয়ে গেছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে সাড়ে ১৪ লক্ষ।আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি আর কোনও দেশ নেই।

করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করছিলেন যুক্তরাষ্ট্রের বায়োমেডিকেল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান ব্রাইট। তাকে গত মাসে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সাবেক এ শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ, কোভিড-১৯ এর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে উদ্বেগ জানানোর কারণেই তাকে ছেঁটে ফেলা হয়েছে।

রাজনৈতিক কারণে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে- যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সেলের দপ্তরে এমন অভিযোগ এনে ব্রাইট এরই মধ্যে তার পদ ফেরতও চেয়েছেন।

বায়োমেডিকেল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক এ পরিচালকের অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস।‘করোনাভাইরাস হুইসেলব্লোয়ার’ খ্যাত’ ব্রাইটকে ‘বিগড়ে যাওয়া কর্মী’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

প্রতিনিধি পরিষদের সাবকমিটিকে দেয়া সাক্ষ্যে ব্রাইট বলেছেন, প্রাদুর্ভাবের শুরুতে যুক্তরাষ্ট্র সরকারের ‘নিস্ক্রিয়তার’ কারণেই এ বিপুল পরিমাণ প্রাণহানি হয়েছে।

প্রাণঘাতি এ ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে তিনি জানুয়ারিতেই স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের ‘সর্বোচ্চ পর্যায়কে’ সতর্ক করেছিলেন বলে দাবি ব্রাইটের।

সাক্ষ্যে রিক ব্রাইট আরও বলেন, ‘বহু প্রাণহানি হয়েছে’ কারণ প্রাদুর্ভাবের শুরুর দিকে সরকার ‘নিষ্ক্রিয়’ ভূমিকা পালন করেছে। উপকরণের ঘাটতির কথা জানিয়ে জানুয়ারিতে তিনি ‘সর্বোচ্চ পর্যায়ের’ দৃষ্টি আকর্ষণ করলেও তাদের কাছ থেকে ‘কোনও সাড়া পান নি’।

সাবেক স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ, কংগ্রেসের বরাদ্দ করা অর্থ ‘প্রতিষেধক বা অন্য প্রযুক্তি, যেগুলোর সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি নেই, সেগুলোর পেছনে ব্যয় না করে বৈজ্ঞানিকভাবে সমর্থিত প্রক্রিয়ার উন্নয়নে খরচ করা প্রয়োজন’ বলে মত দেওয়ার কারণে তাকে তার পদ থেকে অপসারণ করা হয়।

তিনি বলেন, ‘আমি তখনও বলেছি এবং এখনও পুনরাবৃত্তি করছি, কারণ এই ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেওয়া উচিত বিজ্ঞানের- রাজনীতির নয়।’

বক্তব্য দেওয়ার সময় রিক ব্রাইট সতর্ক করে বলেন, করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের ‘কাজ করার সুযোগ’ দিন দিন বন্ধ’ হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারি তাহলে এই মহামারী আরও খারাপ পর্যায়ে যাবে এবং দীর্ঘায়িত হবে। নিখুঁত পরিকল্পনা না করা হলে ২০২০ সালের শীতকাল হতে পারে আধুনিক সময়ের ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন শীত।’

এদিকে প্রতিনিধি পরিষদের সাব-কমিটিতে ব্রাইটের সাক্ষ্যের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে চিনি না, কখনো দেখাও হয় নি। দেখা করতে চাইও না।কিন্তু তাকে দেখছি, তাকে ক্রুদ্ধ, বিগড়ে যাওয়া কর্মীর মতো লাগছে, যিনি কিনা খুব একটা ভালো কাজ করেন নি বলে মত কিছু কিছু মানুষের।◉

বিবিসি

Share With:
Rate This Article