Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeখেলাধুলাভারতের কাছেও হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

ভারতের কাছেও হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

ভারতের কাছেও হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

চলতি মাসে ঘরের মাঠে দু’বার হোয়াইটওয়াশের শিকার হলো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে সিরিজ হারের পর ভারতের বিপক্ষেও একই ব্যবধানে হারল ক্যারিবিয়ানরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের কাছে ১১৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

গতকাল বুধবার রাতে কুইন্স পার্ক ওভালে টস জিতে আগে ব্যাটিং করে ভারত। দুই দফা বৃষ্টির বাঁধায় পড়ে শেষ পর্যন্ত ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে সফরকারীরা।

বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৭ রান। কিন্তু ভারতের বোলিং তোপে ২৬ ওভারে ১৩৭ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

ব্যাট হাতে উইন্ডিজের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছৈাতে পারেন। সর্বোচ্চ ৪২ করে রান আসে অধিনায়ক নিকোলাস পুরান ও ব্রান্ডন কিংয়ের ব্যাট থেকে। এছাড়া শেই হোপ ২২ ও হেইডেন ওয়ালশ ১০ রান করেন।

বল হাতে ভারতের যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা ভারতের শিখর ধাওয়ান ও শুভমান গিল উদ্বোধনী জুটিতে ১১৩ রান তোলেন। ধাওয়ান ৫৮ রান করে আউট হন। এরপর গিল ও শ্রেয়াস আয়ার মিলে দলীয় সংগ্রহকে টেনে নেন ১৯৯ রান পর্যন্ত। শ্রেয়াস ফেরেন ৪৪ রান করে। দ্বিতীয় দফা বৃষ্টি আসার আগ পর্যন্ত তিনি ৭টি চার ও ২ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থাকেন গিল। তার সঙ্গে ৬ রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন।

বল হাতে উইন্ডিজের হেইডেন ওয়ালশ ২টি উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল।

Share With:
Rate This Article