Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রঁক রিয়েস্তা।
 
এর আগেও কোভিড-১৯ নামের এই ভাইরাসে বেশ কয়েকজন আইনপ্রণেতা আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান বলেন, ফ্রাংক ভালো আছেন, বাসায় বিশ্রাম নিচ্ছেন।
 
এছাড়াও দেশটির আরও পাঁচ এমপি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে জানা গেছে, ফ্রান্সের জাতীয় পরিষদের ক্যাফেটেরিয়ার এক কর্মীও আক্রান্ত হন। সেখান থেকে এসব এমপিরা আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
 
আবার আক্রান্ত পাঁচ এমপির কারও কাছ থেকে এই ভাইরাস ফ্রাংকের শরীরে আসতে পারে। কয়েকদিন আগে সর্বশেষ তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দেখা করেছিলেন।
 
এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০১৮ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে।
 
উল্লেখ্য বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
 
আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ রয়েছে। এদের মধ্যে দুইজন ইতালি ফেরত বাংলাদেশি রয়েছেন।
 
৮ মার্চ রবিবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। ♦
 
রয়টার্স
 
 
Share With:
Rate This Article