Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকফগানিস্তানে আবারও ভূমিকম্প

ফগানিস্তানে আবারও ভূমিকম্প

ফগানিস্তানে আবারও ভূমিকম্প

দু’দিন বাদে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো আফগানিস্তানে। আগে যে এলাকায় শক্তিশালী ভূমিকম্পে হাজারখানেক লোক প্রাণ হারিয়েছিলেন, ঠিক সেই এলাকার কাছেই আজ শুক্রবার ফের ভূকম্পন আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা। খবর রয়টার্স ও জিওটিভির।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টার দিকে আঘাত হানে এ ভূকম্পন।

উল্লেখ্য, গত বুধবার রাজধানী কাবুলের ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন। ভূমিকম্প কবলিত এলাকার রাস্তাঘাট ও মোবাইল টাওয়ার ধ্বংস হয়ে গেছে। দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

Share With:
Rate This Article