নিউইয়র্ক ম.আ. লীগের আয়োজনে মুজিব শতবর্ষ নিউইয়র্কেও উদযাপিত হতে যাচ্ছে
জ্যাকসন হাইর্টস খাবার বাড়ি চাইনিজ পার্টি হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মুজিব শতবর্ষ উদযাপনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, জাতির পিতার জীবন-ভিত্তিক নাটক মঞ্চায়ন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, জাতির পিতার দুর্লভ ছবি প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে মুজিব শতবর্ষ উদযাপন কমিটি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা আরও জানান, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাকারিয়া চৌধুরী বহিষ্কৃত হয়েছেন। কিন্তু বর্তমানে বহিষ্কৃত জাকারিয়া চৌধুরী কতিপয় বহিরাগত ও অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে মহানগর আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন, যা সম্পূর্ণ অসাংগঠনিক বলে বক্তারা দাবী করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উদযাপন কমিটির আহ্বায়ক খসরুজ্জামান খসরু, সদস্য সচিব নুরুল আমিন বাবু, প্রধান সমন্বয়কারী নুরুল ইসলাম নজরুল, প্রধান উপদেষ্টা এম আমিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ হোসেন সিরাজী, সাইকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শিমুল হাসান, ইসমত হক খোকন। সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক শিবলী সাদেক শিবলু, প্রচার কমিটির আহ্বায়ক মাহফুজুল হক হায়দার, সদস্য আবুল কাসেম, জনসংযোগ কমিটির আহ্বায়ক সৈয়দ ইলিয়াস খসরু, মঞ্চ উপকমিটির সদস্য সচিব সফিকুর রহমান সাফাত।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এই ধরনের অসাংগঠনিক ও অবৈধ আচরনের তীব্র প্রতিবাদ জানিয়ে সকলের সহযোগীতা প্রত্যাশা করে।








