Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeবিনোদননাট্যকার মান্নান হীরা মারা গেছেন

নাট্যকার মান্নান হীরা মারা গেছেন

নাট্যকার মান্নান হীরা মারা গেছেন

বাংলাদেশের বরেণ্য অভিনয় শিল্পী ও নাট্যকার মান্নান হীরা মারা গেছেন। আজ ২৩ ডিসেম্বর বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি মারা যান।

নাট্যকার মাসুম রেজা ও এজাজ মুন্না তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মান্নান হীরা আরণ্যক নাট্যদলের সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ নাট্যকার সংঘের প্রথম সভাপতির দায়িত্বও পালন করেছেন।

নাট্যকার হিসেবে তিনি বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন। তার রচিত অনেক নাটক মঞ্চ ও টিভির দর্শককে মুগ্ধ করেছে।

তিনি ছিলেন একজন প্রশংসিত নির্মাতাও। তিনি ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এ ছাড়াও, ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।

Share With:
Rate This Article