Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদধর্ম নিয়ে কটূক্তি করায় বয়াতি গ্রেফতার, তিন দিনের রিমান্ডে

ধর্ম নিয়ে কটূক্তি করায় বয়াতি গ্রেফতার, তিন দিনের রিমান্ডে

ধর্ম নিয়ে কটূক্তি করায় বয়াতি গ্রেফতার, তিন দিনের রিমান্ডে

ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শনিবার ভোরে জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে গ্রেফতারকৃত শরিয়ত বয়াতিকে (৩৫) গতকাল রবিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শরিয়ত বয়াতির বিরুদ্ধে অভিযোগ, তিনি মহানবী (সা.) ও ধর্ম নিয়ে কটূক্তি করায় বয়াতি গ্রেফতার, তিন দিনের রিমান্ডে করেছেন।

মামলার তদন্তে থাকা মির্জাপুর থানার এস আই মিজানুর রহমান জানান, ১১ জানুয়ারি শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (মির্জাপুর) বিচারক মো. আকরামুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান বলেন, ‘জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের শওকত আলীর ছেলে মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মির্জাপুর থানায় শরিয়ত বয়াতির বিরুদ্ধে মামলা দায়ের করেন।’

এজাহারে অভিযোগ করা হয়, শরিয়ত সরকার ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানার রোহারটেক এলাকায় পালাগানের একটি অনুষ্ঠানে মহানবী (সা.), মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন।

পরে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে ফুঁসে ওঠে স্থানীয় মুসলিম জনতা। তারা মানববন্ধন ও সমাবেশ করেন।

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৩টার দিকে মির্জাপুর থানার এসআই মিজানুর রহমান ও ভালুকা থানার এসআই মো. মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বাসিল গ্রামের একটি গানের আসর থেকে বয়াতিকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে মির্জাপুর থানায় নিয়ে যাওয়া হয়। গানের আসরে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায়৯ জানুয়ারি বৃহস্পতিবার মির্জাপুর থানায় একটি মামলা (মামলা নম্বর-১০) দায়ের করা হয়।

মামলার বাদী মির্জাপুর উপজেলার আগধল্যা দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘বাউলশিল্পী শরিয়ত সরকার তার গানে মহানবী ও ইসলাম নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। পরে তা ইউটিউবে দেওয়া হয়। বিষয়টি এলাকার মুসল্লিদের নজরে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা দায়ের করি। এ ঘটনায় আমরা মুসল্লিরা মারাত্মকভাবে আহত ও মর্মাহত হয়েছি। এজন্য তার কঠোর শাস্তি দাবি করছি, যেন আর কেউ ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে না পারেন।’

Share With:
Rate This Article