Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeজাতিসংঘজাতিসংঘে ইসরাইলের অবৈধ স্থাপনা উঠিয়ে নিতে বাংলাদেশের আহ্বান

জাতিসংঘে ইসরাইলের অবৈধ স্থাপনা উঠিয়ে নিতে বাংলাদেশের আহ্বান

জাতিসংঘে ইসরাইলের অবৈধ স্থাপনা উঠিয়ে নিতে বাংলাদেশের আহ্বান

পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের সব ধরনের অবৈধ স্থাপনা উঠিয়ে নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
 
এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণে ওআইসির পক্ষে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। নিরাপত্তা পরিষদে এ বিষয়ে উন্মুক্ত বিতর্কে তিনি এ আহ্বান জানান। বুধবার এই উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়।
 
বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বাংলাদেশের পক্ষে স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, ‘এ ধরনের হুমকি ও সহিংসতা বিনা চ্যালেঞ্জে যেতে পারে না। ইসরাইলের প্রতি শক্ত পদক্ষেপ গ্রহণ ও নিরপত্তা পরিষদের রেজ্যুলেশন বিশেষ করে রেজ্যুলেশন ২৩৩৪ এর বাস্তবায়নে ইসরাইলকে বাধ্য করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রাদায়ের ওপর পড়ে।’
 
রাবাব ফাতিমা আরো বলেন, ‘ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন, সহিংসতার দায় দায়িত্ব নিরূপণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হতে পারে।’
 
স্বাধীনতার জন্য বাংলাদেশের সুদীর্ঘ সংগ্রাম ও ১৯৭১ সালের ভয়াবহ গণহত্যার কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, ‘সেই সংগ্রাম ও ভয়াবহ স্মৃতি বাংলাদেশকে সর্বদা বিশ্বের নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করতে উৎসাহ জুগিয়েছে। আর এ কারণেই ফিলিস্তিনের জনগণের প্রতি সবসময় বাংলাদেশের অকুন্ঠ সমর্থন থাকবে।’
 
 
-প্রেস বিজ্ঞপ্তি
 
 
Share With:
Rate This Article