Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনা: চীনের সঙ্গে ২৬৫ মিলিয়ন ডলারের চুক্তি সৌদির

করোনা: চীনের সঙ্গে ২৬৫ মিলিয়ন ডলারের চুক্তি সৌদির

করোনা: চীনের সঙ্গে ২৬৫ মিলিয়ন ডলারের চুক্তি সৌদির

করোনা মোকাবেলায় চীন থেকে চিকিৎসা সামগ্রী ক্রয়ের জন্য ২৬৫ মিলিয়ন বা ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে সৌদি আরব।

রোববার দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তির আওতায় চীন থেকে ছয়টি পরীক্ষাগার ও পাঁচশ’ বিশেষজ্ঞের সহায়তা নেবে সৌদি আরব। বিশাল পরিমাণ টেস্ট কিট আমদানিও করবে।

এর ফলে দৈনিক ৬০ হাজার করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে দেশটিতে। এছাড়া চীন থেকে পাঁচশ’ টেস্ট কিট বিশেষজ্ঞও সৌদি আরবে এসে স্থানীয় টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবেন।

সৌদি আরবের ন্যাশনাল ইউনিফায়েড প্রকিউরমেন্ট কোম্পানি ও চীনের বেইজিং জিনোম ইন্সটিটিউটের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিকে পবিত্র রমজান উপলক্ষে মক্কা নগরী বাদে সৌদি আরবের অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল করা হয়েছে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক আদেশে মক্কা ছাড়া অন্য শহরের কারফিউ শিথিলের ঘোষণা দেন। রোববার থেকে এই নিদের্শনা কার্যকর হচ্ছে।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব অঞ্চলের বাসিন্দা ঘরের বাইরে যেতে পারবেন।

সৌদি আরবে আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত শপিং মল, পাইকারি ও খুচরা দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে মক্কায় ২৪ ঘণ্টার কারফিউ বহাল থাকবে।

কারখানা ও কন্ট্রাক্টিং কোম্পানি তাদের সময়মতো নিষেধাজ্ঞা ছাড়াই কার্যক্রমে ফিরে আসতে পারবে।◉

আরব নিউজ

Share With:
Rate This Article