Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 14, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্ককরোনায় নিউ ইয়র্কে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকের মৃত্যু

করোনায় নিউ ইয়র্কে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকের মৃত্যু

করোনায় নিউ ইয়র্কে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মফিজুল ইসলাম (৬৭) নামে যুক্তরাষ্ট্র প্রবাসী শেরপুরের এক অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মারা গেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিট) নিউইয়র্কের অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন হাসপাতালে তিনি মারা যান।

৯ বৃহস্পতিবার এপ্রিল নিউ ইয়র্ক সময় রাত ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিট) নিউ ইয়র্কের অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন হাসপাতালে তিনি মারা যান।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর কয়েক দিন ধরে তিনি ওই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছেন শেরপুর জেলা সমিতি ইউএস ইনক সভাপতি খন্দকার এম রৌফ উজ্জল ও সাধারণ সম্পাদক জসিম মিয়া।

তার মৃত্যুতে নিউ ইয়র্ক প্রবাসী শেরপুরবাসীসহ যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। শেরপুরে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন এবং শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন।

ওই স্কুল শিক্ষকের মেয়েজামাই শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সলু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিউ ইয়র্কে মেয়ের কাছে বেড়াতে গিয়ে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুতে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা সমিতি ইউএস ইনক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।◉

 

Share With:
Rate This Article