Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইরানে মদপানে করোনা থেকে বাঁচার গুজব, কয়েক শ’ মানুষের মৃত্যু

ইরানে মদপানে করোনা থেকে বাঁচার গুজব, কয়েক শ’ মানুষের মৃত্যু

ইরানে মদপানে করোনা থেকে বাঁচার গুজব, কয়েক শ’ মানুষের মৃত্যু

ইরানে করোনভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হঠাৎ করেই কিছু মানুষ মদপান করতে শুরু করে। গুজবের প্রতি আকৃষ্ট হন তারা।
 
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী- দেশটিতে বিষাক্ত মিথানল (এক ধরনের অ্যালকোহল বা মদ) পানে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে; অসুস্থ হয়েছেন এক হাজারের বেশি মানুষ।
 
তবে মদপানে মৃতের প্রকৃত সংখ্যা প্রায় ৪৮০ এবং অসুস্থ হওয়া মানুষের সংখ্যা দুই হাজার ৮৫০ জনের মতো বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন চিকিৎসক।
 
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে সরকারের দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই মদপানে এই ভাইরাস থেকে মুক্তির মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
 
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. হোসেন হাসনাইন বলেন, অন্য দেশগুলোকে শুধু করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়তে হচ্ছে। তবে আমরা লড়ছি দুইটি বিষয়ের বিরুদ্ধে।
 
তিনি বলেন, করোনাভাইরাসের সঙ্গে সঙ্গে মদপানে অসুস্থদেরও সুস্থ করে তুলতে চেষ্টা করতে হচ্ছে আমাদের।
 
গত ফেব্রুয়ারিতে ইরানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা ছড়িয়ে পড়ে করোনার সংক্রমণ রোধের উপায় নিয়ে।
 
ওই বার্তায় বলা হয়, করোনায় আক্রান্ত ব্রিটেনের একটি স্কুলের শিক্ষক ও অন্যান্যরা হুইস্কি ও মধু পান করে সুস্থ হয়েছেন।
 
খুব অল্প সময়ের মধ্যেই এর প্রভাব পড়তে থাকে দেশটিতে।
 
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।
 
এই ভাইরাসে মধ্যপ্রাচ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষ দেশ ইরান।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে ২৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত; মৃত্যু হয়েছে ২হাজার ২শ’র বেশি মানুষের। ♦
 
 
 
Share With:
Rate This Article