Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কআজ বাংলা চ্যানেলের প্রথম বছর পূর্তি

আজ বাংলা চ্যানেলের প্রথম বছর পূর্তি

আজ বাংলা চ্যানেলের প্রথম বছর পূর্তি

আজ সম্প্রচারের এক বছর পূরণ করল বাংলা চ্যানেল। যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা ভাষার এ টেলিভিশন চ্যানেলটি ইতোমধ্যে আমেরিকার বাংলা ভাষাভাষী মানুষদের জনপ্রিয়তা অর্জন করেছে। সে জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রের মানচিত্র পেরিয়ে বাংলাদেশ ও পশ্চিম বাংলার মানুষদেরকেও ছুঁয়েছে।

নিউ ইয়র্ক থেকে বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট জনাব শাহ্‌ জে চৌধুরী টেলিফোনে জানিয়েছেন, বাংলা চ্যানেল সম্প্রচারের প্রথম বছর পূর্তিতে অনেক পরিকল্পনা থাকলেও করোনা ভাইরাস সৃষ্ট মহামারীর কারণে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কোনও আয়োজন বাংলা চ্যানেল করে নি।

নিউ ইয়র্কে বাংলা চ্যানেল উদ্বোধনী দিনে বক্তব্য রাখছেন বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট জনাব শাহ্‌ জে চৌধুরী, ছবি: রূপসী বাংলা

তবে বাংলা চ্যানেলের বাংলাদেশ অফিস নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে আগামীকাল ১৭ জুলাই শুক্রবার ঘরোয়া পরিবেশে একটি আয়োজন করবে বলে টেলিফোনে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট শাহ্‌ জে চৌধুরী এবং বাংলাদেশ নির্বাহী ইকবাল বাহার।

এছাড়া বেসরকারি এ চ্যানেলটি চলচ্চিত্রসহ বিভিন্ন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজনের কথাও তারা জানিয়েছেন।

বাংলা চ্যানেলের চেয়ারম্যান জনাব একেএম ফজলুল হক ও প্রেসিডেন্ট শাহ্‌ জে চৌধুরী বাংলা চ্যানেলের এক বছর পূর্তি উপলক্ষে সকল পাঠক-দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা, সাংবাদিক ও কলাকুশলী এবং ওয়েবসাইট ডেভেলপার ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ❑

Share With:
Rate This Article