Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকচীনে লকডাউনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

চীনে লকডাউনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

চীনে লকডাউনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

চীন সরকারের কঠোর কোভিড জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে তিনদিন ধরে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। সোমবার তাদের এ আন্দোলন দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।

সাংহাইয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এদিন বিবিসির এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীদের সাদা কাগজ হাতে বিরল প্রতিবাদ করতেও দেখা গেছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের উরুমছিতে একটি ভবনে অগ্নিকা-ে আটকা পড়ে ১০ জন নিহত হওয়ার পর রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।

তাদের দাবি, ওই স্থানে লকডাউন থাকার কারণে আগুন লাগা ভবনের মানুষদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি।

এতে করে পুড়ে মরতে হয়েছে তাদের। এর প্রতিবাদে সাংহাইসহ বিভিন্ন বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন মানুষ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় এক যুগ আগে ক্ষমতায় আসেন।

বিবিসি

Share With:
Rate This Article