৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান পাচ্ছেন সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক
দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক বা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বাকিরা হলেন, গোলাম দস্তগীর গাজী, ফেরদৌসী মজুমদার, মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা, আজিজুর রহমান, অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী, অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির, মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ এবং কালীপদ দাস।
এছাড়া স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভারতেশ্বরী হোমস।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিবেন।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।








