Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিক৪ মুসলিম দেশসহ ৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আনবে যুক্তরাষ্ট্র

৪ মুসলিম দেশসহ ৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আনবে যুক্তরাষ্ট্র

৪ মুসলিম দেশসহ ৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আনবে যুক্তরাষ্ট্র

চারটি মুসলিম দেশসহ নতুন আরও ৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। তালিকাটিতে আছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারও।
 
মঙ্গলবার রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা যুক্ত হতে যাওয়া দেশগুলো হচ্ছে, বেলারুশ, ইরিত্রিয়া, কিরগিজস্তান, মিয়ানমার, নাইজেরিয়া, সুদান এবং তাঞ্জেনিয়া। তবে তালিকাটি এখনো চূড়ান্ত হয় নি।
ওয়াল স্ট্রিট জার্নালকে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আরও কিছু দেশকে যুক্ত করার পরিকল্পনার কথা জানান। যদিও নির্দিষ্ট কোনও দেশের নাম তিনি উল্লেখ করেন নি।
 
নিষেধাজ্ঞার ক্ষেত্রেও পার্থক্য থাকতে পারে বলে জানা গিয়েছে। যেমন, কয়েকটি দেশের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
 
ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানান, দেশগুলো বায়োমেট্রিকস, তথ্য আদান-প্রদান, সন্ত্রাসবিরোধী অবস্থানসহ নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করতে পারে নি।
তবে এই বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও ধরনের মন্তব্য করতে রাজি হয় নি।
 
প্রসঙ্গত, ২০১৭ সালে ৭টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৫টি মুসলিম দেশ- ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন। অন্য দুটি দেশ হলো- ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া।
Share With:
Rate This Article