Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদহিন্দুদের জন্য ভারতই একমাত্র দেশ: গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

হিন্দুদের জন্য ভারতই একমাত্র দেশ: গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

হিন্দুদের জন্য ভারতই একমাত্র দেশ: গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

‘মুসলিমরা দুনিয়ার যে কোনো দেশে যেতে পারে। কিন্তু হিন্দুদের জন্য ভারতই একমাত্র দেশ।’ এমন বক্তব্য দিয়ে নাগরিকত্ব আইনের বিতর্ক আরও উস্কে দিয়েছেন বিজেপি নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

গুজরাটে নাগরিকত্ব আইনের পক্ষে বিজেপির এক র‌্যালিতে তিনি ওই বক্তব্য দেন। নাগরিকত্ব আইনের পক্ষে মঙ্গলবার গুজরাটে ৬২টি ব়্যালি হয়

আহমেদাবাদের ব়্যালিতে রুপানি বলেন, ‘মুসলমানদের জন্য বিশ্বে ১৫০টি দেশ রয়েছে। তারা সেসব দেশে যেতে পারে। কিন্তু হিন্দুদের জন্য কোথাও জায়গা নেই। একটিই দেশ রয়েছে, তা হল ভারত।’

তিনি দাবি করেন, ভারতে মুসলমানরা সম্মানের সঙ্গে বসবাস করার সুযোগ পান। তাদের জনসংখ্যাও বেড়েছে।

নাগরিকত্ব আইনের পক্ষে গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে হিন্দুদের হার ২২ থেকে ৩ শতাংশে নেমে গেছে। সেখানে তাদের ওপর অত্যাচার করা হয়েছে, সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। বহু আগে তাই সেদেশ থেকে হিন্দুরা ভারতে চলে এসেছিল। কিন্তু, নাগরিকত্ব না মেলায় তারা সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন না।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Share With:
Rate This Article